আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর- কামারখন্দ উপজেলার স্কুল ও কলেজে’র শিক্ষক-শিক্ষিকাদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা- সাবেকমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু ।
সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে,বুধবার (১অক্টোবর-২০২৫ খ্রিঃ) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এই মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন , বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব ও সিরাজগঞ্জ কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক আবু হাসিম তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সিরাজগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক ও ডাঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর হোসেন।
এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, কবি সাহিত্যিক রাজনীতিবিদ আনিসুজ্জামানপাপ্পু ,আলহাজ্ব মোঃ আব্দুল কাদের , যুগ্ন-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ। এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং এ মতবিনিময় আলোচনা সভা বেশকয়েজন শিক্ষক প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু প্রশ্ন করেন।






