শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ সদর ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

Download Photocard



মোঃ হোসেন আলী ছোট্ট :
“বাজেট সভায় অংশগ্রহণ করব, নিজেদের চাহিদা নিজেরাই বলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে জনাকীর্ণ পরিবেশে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী আশারফ সরকার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ২৯৯ টাকা। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ১০ হাজার ৩৯৯ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩৩ হাজার ৯০০ টাকা।
স্বচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং জনগণের চাহিদা নিরূপণে জনঅংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোঃ টি.এম. শাহাদৎ হোসেন তালুকদার ঠান্ডু।
এ সময় আরও বক্তব্য রাখেন কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইমাম হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমজাদ হোসেন, বারবার নির্বাচিত বর্তমান মেম্বার মোঃ শাহ জামাল, মেম্বার জনাব আলী, মহিলা মেম্বার মোসাম্মৎ সাজেদা বেগম ও মহিলা মেম্বার আনোয়ারা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জাহিদুল ইসলাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০