মোঃ হোসেন আলী (ছোট্ট) :: সিরাজগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্ট ২০২৫ এঁর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩০ নভেম্বর ২০২৫) পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যোপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ মাঠে সিরাজগঞ্জ সরকারি কলেজের আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্ট কমিটির আয়োজনে উচ্চমাধ্যমিক আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান
বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক, সন্ত্রাস সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে। তাই সুন্দর ও সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। আজ এই কলেজে উচ্চমাধ্যমিক আন্ত: কলেজ শাখা ফুটবল টুনামেন্ট ২০২৫ এ আশোজন করায় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন,
সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক
মোঃ সাইদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান
প্রফেসর ফেরদৌসী আরা, বাংলা বিভাগের অধ্যাপক এ এইচ এম জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুর রশিদ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায়ক মোঃ জুয়েল সেখ, সহ কমিটির সকল সদস্য সহ – অত্র কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ খেলায় ২ এবং ২ গোলে ড্র হয়।






