শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ সরকারি কলেজে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
“নতুন ধান, নতুন প্রাণ চলো মাটি পিঠার টানে” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সরকারি কলেজে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ২০২৬।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী গ্রামবাংলার সংস্কৃতি ও শীতের আমেজকে ধারণ করে দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদের সম্পাদক ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ফেরদৌসী আরা’র সভাপতিত্বে আয়োজিত উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীউদ্দিন হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন,বর্তমান প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিঠা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের মাঝে শেকড়ের সঙ্গে সংযোগ তৈরি করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধনকে আরও দৃঢ় করে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.হুমায়ুন খালিদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এ উৎসবে বিভিন্ন স্টলে সাজানো হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা চিতই ,পাটিসাপটা ,দুধচিতইসহ নানা ধরনের দেশি পিঠা। শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০