শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
এনায়েতপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্রহ্মগাছা  ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কামারখন্দের ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের স্কাউট দলের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু !
সিরাজগঞ্জে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে হাজী আব্দুস সাত্তারের নিজ উদ্যোগে চাউলের বস্তা বিতরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ

শ‌হিদুল ইসলাম, সি‌লেট :

পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩, তবে এতোদিন আইনেই সীমাবদ্ধ ছিলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম।আইন পাশের দুই বছরের অধিক সময় পর এবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্য উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাহী পরিচালক হয়েছেন মাঠ প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ-কে। পদায়নের পর ৩ ডি‌সেম্বর ২০২৫, বুধবার নতুন দায়িত্বে যোগ দিয়েছেন জাদিদ। সিলেটের বিশ্বনাথের বাসিন্দা মো. সাদি উর রহিম জাদিদ সর্বশেষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে। ইউএনও’র দায়িত্বগ্রহণের পর জাদিদের কিছু উদ্যোগের ফলে পিছিয়ে থাকা বিশ্বম্ভরপুর উপজেলা পর্যটন আকর্ষণীয় স্থানে পরিণত হয়।তারও আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করে মো. সাদি উর রহিম জাদিদ বলেন, সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিছুদিন আগে এর প্রজ্ঞাপন হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে।

এতোদিন এই কর্তৃপক্ষের কার্যক্রম ছিলো না। এখন কার্যক্রম শুরুর লক্ষ্যেই আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয়েই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, পরবর্তী আলাদা অফিস নেওয়া হবে ও লোকবল নিয়োগ দেওয়া হবে। ৩৩তম বিসিএসের কর্মকর্তা জাদিদ ২০১৪ সালে সরকারী চাকরিতে যোগদান করেন। জানা গেছে, ২০২২ সালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয় তৎকালীন সরকার।

এরই লক্ষ্যে ২০২২ সালের ২২ আগস্ট তৎকালীন মন্ত্রীসভা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩। একই বছরের ২৩ নভেম্বর আইনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশের পর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করার কথা থাকলেও এতোদিন আশানুরুপ অগ্রগতি হয়নি। সুপরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, পর্যটন অঞ্চলের অবকাঠামো স্থাপনাসমূহ টেকসই, দৃষ্টিনন্দন ও পর্যটনবান্ধব নগরী গঠন করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও এর আশাপাশের এলাকার সমন্বয়ে সিলেট নগর কর্তৃপক্ষ গঠন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১