শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

স্কাউটিং নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে- অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্রঃ

প্রধান অতিথি বলেন,স্কাউটিং-এর প্রশিক্ষণ মানে কেবল একটি কার্যক্রম নয়,এটি একটি জীবন-ব্যাপী শিক্ষার প্রক্রিয়া। এর মাধ্যমে রোভার স্কাউটদের নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে পারে। স্কাউটিং-এর মূল লক্ষ্য হলো আনন্দ, শিক্ষা এবং সেবা এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে একটি সুন্দর সমাজ তৈরি করা।স্কাউটিং নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মাধ্যমে প্রগতিশীল, সৃজনশীল গুণাবলি বিকশিত হয়। রোভার  স্কাউট সদস্যরা সেবার মানে দীক্ষিত হয়ে সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলছেন। পরোপকারী হিসাবে সমাজ সেবায় বিশেষ অবদান রেখে চলেছেন তারা।
শুক্রবার ( ৩০ মে, ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজে সিরাজগঞ্জ জেলা রোভারের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের পরিচালনায় ৩৯৫ তম, স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতাপাঠের মধ্যেদিয়ে ৩৯৫ তম, স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন ৩৯৫ কোর্স পরিচালক ও  সিরাজগঞ্জ জেলা রোভারের কোষাধ্যক্ষ ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম ( এলটি)।
স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা রোভারের কমিশনার মোঃ সামসুল হক ( এলটি), অনুষ্ঠানে সঞ্চালনা  করেন সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলেদেন অত্র কোর্স পরিচালক ও  সিরাজগঞ্জ জেলা রোভারের কোষাধ্যক্ষ  এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম ( এলটি),।

এসময়ে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য  আহসানউল্লাহ হাবীব, সিরাজগঞ্জ জেলা রোভারের যুগ্ম- সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম সরকার,  সহকারী কমিশনার( প্রশিখন)   প্রফেসর মোঃ হাবিবুলাহ সিদ্দিকী, সহকারী কমিশনার ( সংগঠন)  মোঃ আবুল কাশেম আজাদ,  সিরাজগঞ্জ জেলা রোভার  ডি আর এস এল, মোঃ মহসিন আলী,  জেলা রোভার প্রতিনিধি মোঃ হাদিসুর রহমান,  হিলফুল ফুযুল মুক্ত রোভার গ্রুপের আর এস এল মোঃ  হোসেন আলী (ছোট্ট) সহ বিভিন্ন কলেজের শিক্ষক,  রোভার স্কাউট সদস্যরা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঃ  ৩৯৫ তম, স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভূমি ও স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়সমূহ স্কাউট আন্দোলনের সংঙ্গা, আইন, প্রতিঙ্গা, মিশন লক্ষ্য ও উদ্দেশ্য,  নীতিমালা, সমূহ এবং বিভিন্ন শাখার প্রোগ্রাম ,  সম্পর্কে ধারণা প্রদান, ও স্কাউট আন্দোলনের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো
এবং ক্রুমিটিং / ট্রুপমিটিং / সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০