শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

হত্যাকারীদের বিচার হচ্ছে না বলেই তারা ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে : ড. খন্দকার মোশাররফ 

ফটোকার্ড

 কুমিল্লা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখনও হত্যাকারীদের বিচারে দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। তাই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে। 

আজ শনিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে উপজেলা সদরের বালুর মাঠে অনুষ্ঠিত সভায়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ড. খন্দকার মোশাররফ হোসেনের ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। গণহত্যাকারী আওয়ামী লীগের অবৈধ কর্মসূচির প্রতিবাদে ও দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। 

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বারবার অবৈধভাবে ক্ষমতায় গিয়ে লুটপাট করে বাবা শেখ মুজিবকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে তার কন্যা শেখ হাসিনা। জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে ম্যুরাল তৈরি করেছে। তাই জনগণ তা ভাঙচুর করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। 

তিনি বলেন, বিগত দিনে শেখ হাসিনার সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকেও  মিথ্যা মামলা দিয়ে কারাগাওে পাঠিয়েছে। বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায়  ছাত্র-জনতার আন্দোলন সফলতা পেয়েছে। কিন্তু একটি চক্র এখনও আমাদের অর্জনকে নস্যাতের চেষ্টা করছে। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে তিনশ’ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো।

প্রধান বক্তা ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বিগত দিনে আওয়ামী লীগ দাউদকান্দিতে খুনের রাজত্ব কায়েম করেছিলো। বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি দাউদকান্দিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখলে তাদের পরিণতি ধানমন্ডির পরিস্থিতির মতো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০