শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

হত্যা নাকি আত্মহত্যা : শিয়ালকোলে নিখোঁজের ৩ ঘন্টা পর কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Download Photocard

নজরুল ইসলাম :
সিরাজগঞ্জ বুদ্দু সেখ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত বুদ্দু সেখ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের নতুন ফুলবাড়ী গ্রামে মৃত নায়েব আলী সেখের ছেলে।
প্রতিবেশীরা জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় সাত্তারের আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বুদ্দুর লাশ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহতের ভাতিজা শরিফুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার আগের দিন সন্ধ্যার পর মোবাইল ফোনের একটি কল রেকর্ডকে কেন্দ্র করে গ্রামের মৃত মতির ছেলে আবু শামা ও ওমরের ছেলে আব্দুল্লাহ বুদ্দুকে মারধর করে। এক পর্যায়ে বাড়ির সামনেও তাকে বেধড়ক প্রহার করা হয়। এর কিছুক্ষণ পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রাতেই ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
তিনি আরও দাবি করেন, কল রেকর্ডকে ঘিরে আবু শামা ও আব্দুল্লাহ নিহত বুদ্দুর কাছে ৬০ হাজার টাকা এবং এক আত্মীয়ার মেয়েকে নিয়ে অশ্লীল প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের সন্দেহ। এ ঘটনার পর আবু শামা ও আব্দুল্লাহ পলাতক রয়েছেন। নিহত বুদ্দুর পরিবার আতঙ্কে রয়েছে বলেও জানা গেছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোখলেছুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্তে প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০