শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

হবিগঞ্জে শতবর্ষী বৈশাখী গ্রামীণ মেলা অনুষ্ঠিত

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত জেলার চুনারুঘাট উপজেলার পীরের বাজারে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ মেলা। 

স্থানীয়ভাবে ‘বান্নি’ নামে পরিচিত এ মেলা বুধবার সকালে শুরু হয়েছে, শেষ হবে রাতে।

এ মেলার মূল আকর্ষণ কৃষিপণ্যের বিশাল সমাহার। মেলায় পাওয়া যাচ্ছে লাঙল, জোয়াল, দা, কাঁচি, মই, মাছ ধরার সরঞ্জামসহ অসংখ্য কৃষি উপকরণ। এ ছাড়াও মাটির তৈরি হাঁড়ি-পাতিল, খেলনা ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের ছিলো চোখধাঁধানো উপস্থিতি।

মেলার দোকানিদের সঙ্গে আলাপকালে তারা বলেন, প্রতিবছর বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা কৃষিপণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেন। শুধু হবিগঞ্জ নয়, ঢাকা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এমনকি উত্তরবঙ্গ থেকেও বিক্রেতারা অংশ নিয়েছেন এ ঐতিহ্যবাহী আয়োজনে।

মেলার আয়োজক কমিটির সদস্যরা জানান, এ মেলা মূলত কৃষকদের জন্য। এখান থেকে প্রয়োজনীয় কৃষিপণ্য সংগ্রহ করতে বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বাসসকে বলেন, এ মেলায় (‘বান্নি’) অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন। মেলা চলাকালীন নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, শত বছর আগে এ মেলা শুরু হয়েছিল ছোট পরিসরে পূজা আয়োজনের মাধ্যমে। পরে তা বৃহৎ মেলায় রূপ নেয়। স্থানীয়সহ অনেকেই শৈশবের স্মৃতি রোমন্থন করতে এ মেলায় আসেন, স্মৃতিচারণ করেন সোশ্যাল মিডিয়ায়। দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় পরিবেশিত হচ্ছে গ্রামবাংলার আবহমান সাংস্কৃতিক অনুষ্ঠানও।

চুনারুঘাটের এ বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, বরং এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও কৃষিভিত্তিক জীবনের প্রতিচ্ছবি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০