শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

১৪৪ ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা ক‌রে শিশু কানন মডেল স্কুল ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চাক‌লী গ্রা‌মে অবস্থিত শিশু কানন মডেল স্কুল এন্ড কলেজের উপর ১৪৪ ধারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জ‌মির মালিক পক্ষর পেটুয়া বাহিনী দ্বারা বিদ্যালয় ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজ বুধবার (১ জানুয়ারি) বেলা ১১ টার দি‌কে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন কোমলমতি শিক্ষার্থীরা।

মানববন্ধনটি বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. দিলখোশ আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাফসা খাতুন।

এসময় প্রধান শিক্ষক হাফসা খাতুন তার বক্তব্যে বলেন, শিশু কানন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা করার সময় জমির মালিক আজিজল হকের সাথে ৩০ বছরের একটি মৌখিক চুক্তি হয় এবং ৫ বছর অন্তর অন্তর এটি পুনরায় মেয়াদ বৃদ্ধির লিখিত চুক্তিবদ্ধ হওয়ার ৩ বছর পর থেকেই নানা তালবাহানা শুরু করতে থাকেন জ‌মির মালিক কর্তৃপক্ষ। এরই মধ্যে বিদ্যালয়ের স্থাপনা সরানোর জন্য আদাল‌তের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাইনবোর্ড ভাঙচুর করে আজিজল হকের পিটুয়া বাহিনীরা এতে করে বিদ্যালয় এর শিশুদের পাঠদানের ব্যাহত হচ্ছে।

প্রতিষ্ঠাতা পরিচালক মো. দিলখোশ আলী ব‌লেন, এ বিদ্যালয়টি‌তে ৪৫০ জন ছাত্র-ছাত্রীসহ ৩০ জন স্টাফ র‌য়ে‌ছে কোন প্রকার সময় না দিয়ে বিদ্যালয়ের স্থাপনা সরানো একটি অমানবিক এবং ছাত্র ছাত্রীর জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে জমির মালিক কর্তৃক হয়রানি ও ছাত্র-ছাত্রীদের পাঠদানের মনরম পরিবেশে পাঠ দানের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের নিকট আহব্বান জানান।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সহকা‌রি শিক্ষিকা তানজিলা খাতুন, রুমা খাতুন, বাসুদেব কর্মকার, কাওসার আহমেদ, সোহান, পারভেজ, আঁখি খাতুন তানিয়া খাতুন। মানববন্ধনে ৫ শতাধিক শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০