সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

১৬ বছর পর আনন্দ শোভাযাত্রাসহ বর্নাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে এ উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রায়  ব্যান্ডপার্টি বাজিয়ে, ঘোড়ার গাড়ি সাজিয়ে নিয়ে, ধানের শীষ হাতে নিয়ে নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে। 

বুধবার (১ জানুয়ারি-২০২৫ খ্রিঃ) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা শহরের পৌরভাসানী মিলনায়তন সবুজ চত্ত্বরে সমাবেশ  পরে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা প্রদক্ষিণ করে গিয়ে বাজারস্টেশনে সমাপ্তি  করা হয়।  

উক্ত  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

 এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সাধারণ  সম্পাদক নুর কায়েম সবুজ,শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এ সময় অনুষ্ঠানে, জেলা বিএনপির নেতৃবৃন্দরা এবং জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । সিরাজগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। দীর্ঘ ১৬ বছর জেলা ছাত্রদল জেলা শহরের বর্ণাঢ্য ভাবে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করে।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১