শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

৫ নং খোকশাবাড়ী ইউপি প্রশাসক সাইদী রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

Download Photocard

নজরুল ইসলামঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান (প্রশাসক) সাইদী রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছে ইউপি সদস্যরা।
অভিযোগসূত্রে জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর ৬৭৪ নং স্মারকে সদর উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইদী রহমান যোগদান করার পর থেকে নানা অনিয়ম করে আসছে। ইউপি সদস্যেদের মতামতকে প্রাধান্য না দিয়ে আওয়ামী দোসরদের নানান সুুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং তাদের দিয়ে কার্যক্রম পরিচালনা করেন। বরাদ্দকৃত ইউনিয়ন পরিষদের কম্বল বিতরণে ১০০টির মধ্যে ৪০টি কম্বল নিজে রেখে দেন। এছাড়া জন্ম নিবন্ধন, বিভিন্ন প্রত্যয়নপত্রে স্বাক্ষর দিতে বিলম্ব করতে থাকেন। এতে চরম অসন্তুষ্ট প্রকাশ করেন সেবাগ্রহীতারা। ভিজিএফ এর স্লিপ তালিকায় অনিয়ম করে ইউপি সদস্যদের জনগণের তোপের মুখে পড়তে হয়েছে সদস্যরা। যা জনণের কাছে প্রশ্নের সম্মুখিন হতে হয় প্রতিনিয়ত। পরিষদের রেজুলেশনের মাধ্যমে টি. আর, কাবিখা, কাবিটা প্রকল্প দাখিল করিলে একটি প্রকল্প পরিবর্তন করার প্রয়োজন হইলে তাহা প্রশাসক নিজেই পরিবর্তন করিয়া দেন। সদস্যদের মতামত গ্রহন না করে যাবতীয় কার্যক্রমের বিষয়ে চিঠি পেলে তাহা গোপন করে থাকেন। এমনকি কোন প্রয়োজনে প্রশাসককে ফোন করিলে তিনি ফোন রিসিভ করেন না। বিরূপ আচরন করে একক ক্ষমতা বলে পরিষদ চালাতে থাকেন। যাহা ভোটারদের সেবা বঞ্চিত করার অন্যতম কারন।
এ বিষয়ে খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান (প্রশাসক) সাইদী রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের (উপপরিচালক) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০