শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

অভ্যর্থনায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষোভ প্রকাশ করলেন- ডেপুটি স্পিকার

Download Photocard

 সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উদয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকার কায়সার কামাল বড়খাপন ইউনিয়নের গুড়াডুবা হাওড়ে নির্মাণাধীন একটি বাঁধ পরিদর্শনে যাচ্ছিলেন। পথে উদয়পুর বাজার এলাকায় ডেপুটি স্পিকারকে অভ্যর্থনা জানানোর জন্য উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয়। শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন কায়সার কামাল। তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে কায়সার কামাল বলেন, পড়াশোনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো ঠিক নয়। তিনি বলেন, কে মন্ত্রী বা এমপি, এটা বড় বিষয় নয়। প্রয়োজন হলে আমরা নিজেরাই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।

ডেপুটি স্পিকার জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ আগে জানালে তিনি নিজেই সেখানে যেতেন। শিক্ষার্থীদের এভাবে ব্যবহার করা উচিত হয়নি এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটাতে শিক্ষকদের সতর্ক করেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০