শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার

Download Photocard

ঢাকা : আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।

তিনি বলেন,  আগামী নির্বাচন যাতে সর্বজন গ্রহণযোগ্য হয়, সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

আজ শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠ হয়, সেজন্য এখন থেকে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনের মতো কলঙ্ক মোচনের জন্যও তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি আরো বলেন, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশে বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্য হবে।

তিনি জানান, গত ৫ আগস্টের পর পুলিশের মনোনল ভেঙে পড়ে। তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল গত একবছরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।

এর আগে ক্র্যাব সদস্যদের কৃতি সন্তানদের মাঝে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ রেজাল্ট করায় তাদের হাতে ক্রেস্ট তুলেন দেন ডিএমপি কমিশনার।

সংগঠনটির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ক্র্যাব কার্যালয়ে কেক কাটার পর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বিকেলে সদস্যদের হেলথ টেস্ট এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রখ্যাত গায়ক আসিফ আকবর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০