শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আগামী নির্বাচনে এদেশের মানুষ জামায়াতে ইসলামীকেই বেঁচে নেবে ইনশাআল্লাহ- আরিফুল ইসলাম সোহেল

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) এনায়েতপুর  আসনের সদস্য সচীব ও বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং আছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে এদেশের মানুষ জামায়াতে ইসলামীকেই বেঁচে নেবে ইনশাআল্লাহ”।

আজ শুক্রবার,(২৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী,চৌহালী উপজেলার উদ্যোগে সকল ভোট কেন্দ্রের”বুথ ভিত্তিক পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। চৌহালী উপজেলা আমীর মাওঃ আবু ছাঈদ মোঃ ছালেহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার ও বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন,চৌহালী উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল বাশার মিয়া,বেলকুচি উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মাওঃ আক্কাস আলী,সিরাজগঞ্জ-৫ আসন কমিটির ডিজিটাল ক্যাম্পিইন পরিচালক ডাঃ রুহুল আমীন,জামায়াত নেতা আব্দুল হালিম আনছারী ও রবিউল ইসলাম প্রমূখ। 

 প্রশিক্ষণ কর্মশালায় জামায়াত নেতৃবৃন্দ,জামায়াতের প্রতি সাধারণ মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে,তার বাস্তব প্রতিফলন ঘটানোর জন্য ভোট কেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদেরকেই বলিষ্ঠ ও কাঙ্ক্ষিত ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান। 

উল্লেখ্য,কর্মশালায়,ভোট কারচুপি,জাল ভোট প্রতিহত করা,ভোট কেন্দ্রে বিভিন্ন অনিয়ম রোধে করণীয় এবং দক্ষতার সাথে ভোট কেন্দ্রে যথাযথ  দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নিতে চৌহালী উপজেলার ২৫টি ভোট কেন্দ্রের বিভিন্নবুথ ভিত্তিক প্রায় দু’শতাধিক নারী ও পুরুষ এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০