শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাণীশংকৈলে ফুটবল ডে অনুষ্ঠিত

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাণীশংকৈলে ফুটবল ডে অনুষ্ঠিত |
আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে এশিয়ায় নারী ফুটবলকে আরো জনপ্রিয় ও অংশগ্রহনমূলক করে তুলতে (এএফসি) ঘোষিত ফুটবল ডে ৮ই মার্চ ২০২৬ইং রোজ রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠে বর্ণাঢ্য বাইসাইকেল র‌্যালী’র মধ্য দিয়ে নারী ফুটবল উৎসব পালিত হয়। উপজেলার রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠে বে-সরকারি সংস্থা ইএসডিও এডুকোর আয়োজনে বাইসাইকেল র‌্যালি,অনুপ্রেরণামূলক আলোচনা,১৫০ জন নারী খেলোয়াড়ের মাঝে টি-শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়। রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন,এই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নারী ফুটবলাররা আজ জাতীয় পর্যায়ে অবদান রাখছে। বিদেশের মাটিতে খেলে এলাকার মুখ উজ্জল করছে। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও এডুকোর পিসি শরিফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নারী খেলোয়াররা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০