শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আমি সব সময় ২৪ এর অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পাশে থাকতে চাই- সাইদুর রহমান বাচ্চু

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জের ১৫ জন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক আবেগঘন মুহূর্ত কাটালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

রবিবার (১৩ জুলাই) দুপুরে শহরের গুডফুট রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক ভোজের আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নিয়ে সাইদুর রহমান বাচ্চু প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, শোনেন তাদের সুখ-দুঃখের গল্প।

অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, এমন শ্রদ্ধা ও সম্মান আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া। আজকে মনে হলো, শহীদ সন্তান হিসেবে আমাদের কষ্ট কেউ অনুভব করছে, পাশে এসে দাঁড়াচ্ছে।

সাইদুর রহমান বাচ্চু বলেন, স্বাধীনতা, গণতন্ত্র আর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে শহীদরা জীবন দিয়েছেন, তাদের পরিবারকে অবহেলার চোখে দেখা যায় না। আমি সব সময় এই পরিবারগুলোর পাশে থাকতে চাই।

এ সময় তিনি আরও জানান, ৫ আগস্ট দেশের রাজনীতি ও গণতন্ত্রের পট পরিবর্তনের সেই ঐতিহাসিক দিনটিতে সিরাজগঞ্জে ১৫ জন শহীদ হলেও এখন পর্যন্ত মাত্র ১৩ জনের গেজেট প্রকাশ হয়েছে। বাকি ২ জন শহীদের গেজেট প্রকাশ না হওয়া একটি গভীর বেদনার বিষয়। আমি এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরকারের সংশ্লিষ্ট দফতরে আবেদন করব, যাতে দ্রুত ওই দুই শহীদকেও রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনা যায়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী সুমাইয়া খান রোজা বলেন, আমর স্বামী সহ আমাদের সকল শহীদ প‌রিবা‌রের বাবা-ভাইদের রক্ত বৃথা না যাক। তাঁদের আত্মত্যাগ যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়। বাচ্চু ভাইয়ের মতো একজন রাজনৈতিক নেতা পাশে থাকায় আমাদের অনেক সাহস ও ভরসা পেয়েছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০