শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আয়শা রশিদ বিদ্যানিকেতনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ২০২৬-এর শুভ উদ্বোধন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
“আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে”এই মহৎ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের আয়শা রশিদ বিদ্যানিকেতন স্কুলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ২০২৬। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এই আয়োজন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল কালীদাসগাঁতী এলাকায় অবস্থিত আয়শা রশিদ বিদ্যানিকেতন প্রাঙ্গণে উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালক গাজী ফজলুল মতিন মুক্তা।রঙিন সাজে সজ্জিত বিদ্যালয় প্রাঙ্গণ,শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের উদ্বোধনী মুহূর্তটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আয়শা রশিদ বিদ্যানিকেতনের সাবেক অধ্যক্ষ আমিনা খাতুন,পরিচালক ফেরদৌস রবিন,প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান,কর্মকর্তা (হিসাব ও সম্পদ) মোঃগোলাম মওলা তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড উচ্চ ও গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই।” তারা আরও বলেন,আয়শা রশিদ বিদ্যানিকেতন শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীলতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যালয়ের পরিচালক,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে।
বক্তারা জানান,গুণগত লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা,খেলাধুলা, চিত্রাঙ্কন,কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় দিবসসহ বিদ্যালয়ের প্রতিটি আয়োজন সবার সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী দিনে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়। উৎসবের বিভিন্ন দিনে আরও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও শিক্ষামূলক কার্যক্রম,যা শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি শেখার পরিসরকে আরও বিস্তৃত করবে।
এই আয়োজনের মাধ্যমে আয়শা রশিদ বিদ্যানিকেতন প্রমাণ করছে শিক্ষা তখনই পরিপূর্ণ হয় যখন তা সংস্কৃতি ও মানবিক চর্চার সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে চলে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০