শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ইকবাল হাসান মাহমুদ টুকু’র ধানের শীষ মার্কায় ভোট চাইলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ পৌর শহরের ১২ নং ওয়ার্ড কালীবাড়ী বাজার ও ১০ নং ওয়ার্ড ধানবান্ধি সুকুমারের গলির ভিতরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌর এলাকার কালীবাড়ি বাজার,সুকুমারের গলির ভিতরে বিভিন্ন বাসাবাড়িতে ও জনবহুল স্থানে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বেগম রুমানা মাহমুদ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম সহ জেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় রুমানা মাহমুদ বলেন,দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত একটি গ্রহণযোগ্য সরকার প্রয়োজন।বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশ্বাসী।ধানের শীষ প্রতীক হচ্ছে গণতন্ত্র,মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতীক।তিনি আরও বলেন,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। আগামী নির্বাচনে সিরাজগঞ্জবাসী ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য: সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন এবং নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০