শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী আদর্শে সৎ ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে যুবকরা প্রস্তুত- বড়াইগ্রামে জামায়াতের যুব সমাবেশে অধ্যক্ষ নজরুল ইসলাম

Download Photocard


মোঃ মেহেদী হাসান সরকার, বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, সৎ, দক্ষ ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি জানান, জনগণের সেবক হয়ে ইসলামী রাষ্ট্র গঠনে জামায়াত অগ্রণী ভূমিকা রাখবে এবং যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
মঙ্গলবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল আউয়াল মমিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারী আবু তালেব।
বিশেষ অতিথিরা ছিলেন:
জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা তালিমুল কুরআন ও মসজিদ মিশন একাডেমীর সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীর ও সিরাজুল ইসলাম কোরবান, সহকারী সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল, বড়াইগ্রাম পৌর আমীর আলমাছ সরদার, বনপাড়া পৌর আমীর মীর মহিউদ্দিন।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা ও জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০