শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

উন্নয়নে অবদানের জন্য সাবেক চারবারের সাংসদ আবদুল মান্নান তালুকদার স্মরনীয় হয়ে থাকবেন- ইকবাল হাসান মাহমুদ টুকু

Download Photocard

মোঃ হারুন অর রশিদ খান হাসান :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,মরহুম আবদুল মান্নান তালুকদার ছিলেন একজন দেশপ্রেমিক প্রাজ্ঞ রাজনীতিবিদ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। উন্নয়নে অভূতপূর্ব অবদানের জন্য তিনি জনগণের মণিকোঠায় স্মরণীয়-,বরণীয় হয়ে থাকবেন। বুধবার  বাদ আসর সিরাজগঞ্জের পৌর মালসাপাড়া কবরস্থান মসজিদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ – ৩ ( রায়গঞ্জ-তাড়াশ)  আসনের বিএনপি দলীয় সাবেক চারবারের সংসদ সদস্য ও স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি মরহুম আবদুল মান্নান তালুকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শই  ছিলো মরহুম আবদুল মান্নান তালুকদারের জীবনের পথচলা। মানবদরদী রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন জনগণের অতি কাছের মানুষ  এবং বিএনপি দলীয় নীতি ও আদর্শ থেকে তিনি কখনোই পিছপা হননি।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এবং সাবেক সংসদ সদস্য মরহুম আবদুল মান্নান তালুকদার দ্বিতীয় ছেলে জেলা বিএনপি সদস্য রাহিদ মান্নান লেলিন। 

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি জুবায়ের হোসেন।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বহু ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০