শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম. আকবর আলীকে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সংবর্ধনা

Download Photocard


মো. মোকলেসুর রহমান মামুন :
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন, উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে সাবেক দু’বারের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে তৃতীয়বারের মতো বিএনপির মনোনয়ন পাওয়ায় এম আকবর আলীকে ফুল দিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) উল্লাপাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আকবর আলী। এ সময় তিনি পল্লী চিকিৎসকদের সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ ও জনগণের সেবায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বাবু,উপজেলা শাখার সভাপতি মো. গোলাম সালেক,সাধারণ সম্পাদক মো. এনামুল সরকার,
সিনিয়র সহ-সভাপতি মো. আলহাজ হোসেন,সহ-সভাপতি মো. মাফিকুল ইসলাম মানিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন এবং প্রচার সম্পাদক মো. আব্দুল আলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা এম আকবর আলীর প্রতি আস্থা ও শুভকামনা জানিয়ে বলেন, উল্লাপাড়ার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি যেন আবারও নেতৃত্ব দিতে পারেন, সেই প্রত্যাশা সকলের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০