শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

উল্লাপাড়ায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন বিএসসির উপর প্রতিপক্ষের হামলা,মারপিট

Download Photocard

নজরুল ইসলাম:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা নাসির উদ্দিন বিএসসি ও তার ভাইদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৬আগস্ট) বিকেল ৩টার দিকে নাসির উদ্দিন, আব্দুল খালেক ও আব্দুল হাকিমসহ অন্যান্য সহযোগিরা উধুনিয়া বাজারের পশ্চিমপাড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ এ হামলা চালায়। 

অভিযোগ সূত্রে জানা যায়, উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ধুকুড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বিএসসি, তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং ৬ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম গত ২৬ আগস্ট দুপুরে নিজ বাড়িতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও খিচুরি বিতরণ কর্মসূচি শেষে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে উধুনিয়া বাজারের পশ্চিমপাড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের ৩৪ জনসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, আসামিরা লোহার রড, ফালা, ছুরি, হাতুরি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক ও তার ছোট ভাই নাসির উদ্দিন বিএসসি এবং আব্দুল হাকিমকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলা ও ফুলা জখম হয়।

এ সময় নাসির উদ্দিন, আব্দুল খালেক ও আব্দুল হাকিমের সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগীকেও মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত নাসির উদ্দিন ও আব্দুল হাকিমসহ অন্যান্য সহযোগিদের বিএসসিকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। 

আব্দুল খালেক জানান, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। এ ঘটনায় তিনি উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আহত উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ধুকুড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে আমাকে ও আমার সহযোগীদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং নানাভাবে আমার পরিবারকে হত্যার হুমকি ও ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নাসির উদ্দিন বিএসসিকে একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার করেছি। অভিযোগের ভিত্তিত্বে আসামীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০