শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া উপজেলার ৬নং দুর্গানগর ইউনিয়নে ভিডব্লিউবি চাল বিতরণ 

Download Photocard

তারিকুল আলম, স্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জ উল্লাপাড়া  ৬নং দুর্গানগর  ইউনিয়নে ২০২৫/২০২৬ অর্থ বছরের ভিডব্লিউবি চক্র উপকার ভোগীদের মাঝে এই চাল বিতরণ করা হয়। (বুধবার ) ১৭ই সেপ্টেম্বর সকাল ১১ টায় উক্ত ইউনিয়ন পরিষদ চত্বরে ২৪০,জন ভিডব্লিউবি কার্ডধারী নারীদের মাঝে সরকারি ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

এ সময়ে উপস্থিত কয়েকজন উপকারভোগী নারী জানান, সংসারে অভাব-অনটন মোকাবেলায় এই চাল তাদের বড় সহায়ক হয়ে উঠছে। তারা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বেশি থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। সরকারের এ সহায়তা তাদের অনেকটা স্বস্তি দিচ্ছে।

ভিডব্লিউবি চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন দুর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী আহাম্মদ ,  ইউ পি সদস্য এবং  গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্য মান্য  মুরিব্বিরা উপস্থিত ছিলেন।  চাউল বিতরণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য- বর্তমান সরকার নারীর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করছে। ভিডব্লিউবি কর্মসূচি শুধু একটি সহায়তা নয়, বরং নারীদের আত্মমর্যাদা বৃদ্ধি ও তাদের পরিবারকে স্বস্তি দেওয়ার একটি কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে । নিয়মিত সহায়তার মাধ্যমে নারীরা যেমন খাদ্যনিরাপত্তা পাচ্ছেন, তেমনি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন। এই কর্মসূচি গ্রামীণ নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে প্রতিটি উপকারভোগী পরিবার নির্দিষ্ট সময় অন্তর ৩০ কেজি করে চাল পান। দীর্ঘমেয়াদে এই সহায়তা তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০