শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে এক লক্ষ বৃক্ষ রোপণ ও বিনামূল্যে বিতরণ করলেন-পরিবেশপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশ

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট

সিরাজগঞ্জের কৃতি সন্তান পরিবেশপ্রেমী ও বৃক্ষপ্রত্যাশী মাহবুবুল ইসলাম পলাশ গত ২৫ বছরে ব্যক্তিগত উদ্যোগে এক লক্ষেরও বেশি গাছ রোপণ ও বিনামূল্যে বিতরণ করেছেন। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে তার এই নিরলস প্রচেষ্টা দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

২০০০ সালে সিরাজগঞ্জ জেলার নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন তিনি। সময়ের সাথে সাথে তার প্রচেষ্টা বিস্তৃত হয়েছে এবং হাজারো মানুষ এতে উদ্বুদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি প্রায় ৩৪৫ প্রজাতির বিরল ও বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণ করছেন। তার বাগানে গুটগুটিয়া, রক্তন, সুন্দরী, মাল্লাম, বরুণ, চাপালিশ, সিভিট, মণিরাজসহ নানা প্রজাতির গাছ রয়েছে।

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’, একটি ব্যতিক্রমী সবুজ শিক্ষাকেন্দ্র যেখানে রয়েছে ৪ হাজারেরও বেশি বৃক্ষ ও ৩৪৫ প্রজাতির গাছ। শিশু থেকে প্রবীণ—সবার জন্য এখানে পরিবেশ, বৃক্ষ ও বনসম্পদ নিয়ে শিক্ষা দেওয়া হয়।

এছাড়াও, তিনি নিয়মিতভাবে স্কুলভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ উপহার কর্মসূচির আয়োজন করে সমাজে পরিবেশবান্ধব চেতনা ছড়িয়ে দিচ্ছেন।

তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে মাহবুবুল ইসলাম পলাশ ২০২২ সালে বৃক্ষ রোপণে জাতীয় পুরস্কার এবং জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ অর্জন করেন। তার জীবনে একশত ছোট বর জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার রয়েছে।

সবুজ ও টেকসই বাংলাদেশের স্বপ্ন পূরণে এগিয়ে চলা এই মানুষটি প্রমাণ করেছেন—একজন মানুষও চাইলে সবুজ বিপ্লব ঘটাতে পারে।
পরিবেশ যোদ্ধা পলাশের বৃক্ষরোপণ রেকর্ড বাংলাদেশে সবুজায়নে ব্যক্তিগত উদ্যোগে এক অনন্য অবদান। পলাশের হাতে সবুজের জয়যাত্রা প্রকৃতি রক্ষায় ১ লাখ বৃক্ষ রোপণের সাফল্যগাথা।

লক্ষ গাছের অনন্য মাইলফলক পলাশ সবুজ ভবিষ্যতের জন্য নিবেদিত এক প্রকৃতিপ্রেমীর গল্প।

গাছ লাগানোর পাশাপাশি তিনি পরিবেশ সচেতনতা বাড়াতে নানামুখী কর্মসূচি পরিচালনা করছেন। নিয়মিত আয়োজন করছেন সেমিনার, পথসভা, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিবেশ দিবস উদযাপন। এছাড়া, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পাখিদের জন্য তৈরি “পাখি কলোনি” তার পরিবেশবান্ধব কার্যক্রমকে নতুন মাত্রা দিয়েছে।

পলাশ স্বপ্ন দেখেন আগামী দিনে দেশের ৬৪টি জেলায় বিনামূল্যে বৃক্ষরোপণ করবে ইতিমধ্যে ১৩ জেলায় হয়েছে বৃক্ষ রোপণ কর্মসূচি। পলাশ একটি জাতীয় বৃক্ষ জাদুঘর বা জেনেটিক ব্যাংক প্রতিষ্ঠা করার।

মাহবুবুল ইসলাম পলাশের এই উদ্যোগ আজ দেশের অনেক মানুষকে সবুজায়নে উদ্বুদ্ধ করছে। তাঁর মতে, “একটি গাছ, একটি প্রাণ, একটি উদ্যোগ, একটি স্বপ্ন”— এই বিশ্বাস থেকেই তাঁর প্রতিটি কর্মসূচি পরিচালিত হচ্ছে। আজকে ২৫ জুলাই সিরাজগঞ্জের উদক্তাদের মাঝে বিনামূল্যে ১৪০ টি বৃক্ষ উপহার দিয়েছেন এই নিয়ে মাহবুবুল ইসলাম পলাশ এর রোপন কৃত বৃক্ষের সংখ্যা ১ লাখ ১৪০ টি। সবাই গাছ পেয়ে ভিষণ খুশি। পলাশ বলেন সারাজীবন বৃক্ষ রোপণ করতে চাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০