শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

এনায়েতপুরের কৃতি ফুটবলার আব্দুল মোতালেব, গড়তে চান ফুটবল একাডেমি

Download Photocard

ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ): প্রতিনিধি :

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ রানার্সআপ হয়েছে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল। ওই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের হয়ে প্রথম একাদশে যায়গা পান এবং ৭ নম্বর জার্সি পড়ে খেলায় অংশ নেন কৃতি ফুটবলার আব্দুল মোতালেব। ফুটবলার আব্দুল মোতালেব এর বাড়ি এনায়েতপুর থানার খোকশাবাড়িতে। প্রায় দশ বছর ধরে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আব্দুল মোতালেব। স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার পুরো সময় (মৌসুম) জুড়েই বিভিন্ন দলের হয়ে বিভিন্ন মাঠে খেলে থাকেন। সে মূলত সিরাজগঞ্জের মাসুমপুর ক্রীড়া চক্র মাঠ থেকে উঠে আসা একজন ফুটবলার। তিনি সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের নিয়মিত সদস্য হিসেবে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন। বিভাগীয় কমিশনার কাপে চ্যাম্পিয়ন(২০১৯) ও রানার্সআপ(২০১৭) সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের সদস্য ছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের সদস্য ছিলেন।

ঢাকা প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে খেলেছেন। চট্রগ্রাম প্রিমিয়ার লীগে বন্দর ক্লাবের হয়ে খেলেছেন।
সিরাজগঞ্জের ফুটবল অঙ্গনের এক সুপরিচিত মূখ আব্দুল মোতালেব। তার খ্যাতি সিরাজগঞ্জ জেলা ছাপিয়ে ছড়িয়ে পরেছে দেশ জুড়ে। ৪০ টির বেশি জেলায় বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন। অসংখ্য ম্যাচে ও টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আব্দুল মোতালেব সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্সও মাস্টার্স করেছেন।শারীরিক শিক্ষার উপর অর্জন করেছেন ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রি। ফুটবলেই তার ভালোবাসা। ফুটবল নিয়েই থাকতে চান। তিনি ক্রীড়া সংশ্লিষ্ট শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে চান। ভবিষ্যত পরিকল্পনার কথা জানতে চাইলে ফুটবলার আব্দুল মোতালেব বলেন, ফুটবল থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমি ফুটবল নিয়ে স্বপ্ন দেখি। আমি আমার এলাকায় একটা ফুটবল একাডেমী করতে চাই, যেখান থেকে খেলোয়াড় তৈরি হয়ে দেশের নাম উজ্জ্বল করবে।নিজের এলাকা এনায়েতপুরকে সারা বাংলাদেশে পরিচিত করতে চাই।কিশোর,তরুন সবাইকে নিয়ে নিজ থানাকে এগিয়ে নিতে চাই।
ফুটবল খেলে ইতোমধ্যে অসংখ্য ক্রীড়ামোদির মনে জায়গা করে নিয়েছেন তিনি। ফুটবলার আব্দুল মোতালেব সম্পর্কে জানতে চাইলে এনায়েতপুরের সাবেক ছাত্রনেতা, উল্লাপাড়া ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন(ফারিয়া) এর নির্বাচিত সেক্রেটারি আব্দুস সালাম বলেন, আব্দুল মোতালেব মোতালেব উত্তরবঙ্গের অন্যতম একজন সেরা খেলোয়াড়। গর্বের বিষয় হচ্ছে সে আমাদের এনায়েতপুরের সন্তান। সে আমাদের এলাকার নাম উজ্জ্বল করছে। আমি প্রত্যাশা করি সে আরও ক্রীড়া নৈপূন্য প্রদর্শনের মাধ্যমে তরুণ সমাজকে নেশা, বখাটেপনা থেকে দূরে রাখতে অবদান রাখবে।
আবদুল মোতালেব সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট রাজনীতিক ও এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডা. মোফাজ্জল হোসেন বলেন, মোতালেব আমাদের গ্রামের ছেলে। তার খেলাধুলার পারফরম্যান্স আমার অত্যন্ত ভালো লেগেছে। সে আমাদের এলাকার গৌরব এবং যুব সমাজের আইডলে পরিণত হয়েছে। প্রত্যাশা করি সে আরও ভালো খেলবে, ভালো কিছু করবে। এক্ষেত্রে সে চাইলে আমরা সাধ্যমত লজিস্টিক সাপোর্ট (সহযোগিতা) দেব ইনশা আল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০