শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

এনায়েতপুরে চলছে রকমারি ইফতারির জমজমাট বেচাকেনা

Download Photocard

নিজস্ব প্রতিবেদক,, এনায়েতপুর চৌহালী,, ( সিরাজগঞ্জ) :

প্রতি বছরের ন্যায় এবছরে মুসলিমদের মাঝে আবার ফিরে এসেছে সিয়াম-সাধনা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় মুসলমান নারী পুরুষ উভয় রোজা রাখেন। আর পবিত্র রমজানের দ্বিতীয় দিনেই এনায়েতপুর থানা সদর এলাকা জুড়ে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
দুপুর হলেই দেখা যায় থানা সদরের মেইন রাস্তার দু পাশে ও বিভিন্ন গলির গুরুত্বপূর্ণ জায়গার মোড় ও বাজার এলাকয় অস্থায়ী ও স্থায়ী ইফতার দোকান সাজিয়ে বসেন বিক্রেতারা। বিকেল গড়াতেই ক্রেতাদের ঢল নামে, ফলে অনেক জায়গায় সৃষ্টি হয় যানজট ও জনসমাগম।
হাট জামে মসজিদের সামনে, আমতলা, রিয়া মিষ্টান্ন ভাণ্ডারের সামনে, আলহেরা মার্কেট, কেজির মোড়, ভূঁইয়ার হাট,আরকান্দি বাজার, সহ এনায়েতপুর এলাকায় বসেছে স্থায়ী ও অস্থায়ী ইফতারের দোকান। এসব দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দোকানগুলোতে জনপ্রিয় আইটেম কিনতে বিত্তবান মানুষদের দেখা গেছে।

এ ছাড়াও ছোলা,বুন্দি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, হালিম, জিলাপি,নিমকি, কলা,লেবু,মাল্টা, আপেল, কোমলা,খেজুর, গোল, মাঠা,আখের রস, ও বিভিন্ন ধরনের শরবতের চাহিদা রয়েছে।
ইফতার কিনতে আসা আব্দুল মমিন বলেন, রোজা মানেই বিভিন্ন আইটেমের খাবার ইফতারে আনন্দ। এটি বলে বোঝানো যাবে না। আমার বাড়ীর সবাই মিলে ইফতার করবো এজন্য কিনতে এসেছি। সব জিনিসই কিছু কিছু করে কিনবো। তবে গত বছরের তুলনায় এবার একটু দাম বেশি। আরেক ক্রেতা মুক্তার হাসান বলেন, রোজা আসলেই ভালো লাগে।প্রথম রোজা থেকে কেনা শুরু করেছি, আজ দ্বিতীয় রোজা জন্য ইফতারের দোকানে এসেছি। ইফতার কিনে পরিবারের সাথে ইফতার করবো এক টি মাস যানো ইফতারি কিনতে পারি। ইনশাআল্লাহ ।
এ ছাড়াও ক্রেতাদের অনেকেই জানান, বাসায় সব ইফতারের আইটেম তৈরি করা সম্ভব হয় না। তাই প্রিয় কিছু খাবার বাইরে থেকে কিনে ইফতারকে বৈচিত্র্যময় করা হয়। তবে কয়েকজন ক্রেতা বাড়তি দামের অভিযোগও করেছেন। তাদের দাবি, কিছু পণ্যের দাম আগের তুলনায় ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।
কলা বিক্রেতারা, রমজানের দুই দিন আগে কলার হালি ২০থেকে ৩০ টাকা পযন্ত কিন্তু রোজার প্রথম দিন থেকে আজ পযন্ত কলার হালি ৪০ থেকে ৫০ টাকা,লেবু কেজি ৭০ থেকে ৮০ টাকা, প্রথম রোজা থেকে প্রতি কেজি ১৪০ থেকে ১৮০ টাকা হওয়ায় বিক্রি তুলনামূলক বেশি হয়েছে। অনেকেই পরিবার ও আত্মীয়স্বজনের জন্য বাড়তি ইফতার কিনছেন। কয়েকজন বিক্রেতা বলেন, গত বছরের তুলনায় কাঁচামালের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি। বিকেল ৪টার পর থেকেই ভিড় বাড়তে থাকে, যা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে।
এ দিকে আছর নামাজ থেকে শুরু করে, ইফতারের আগ মূহুর্ত পর্যন্ত ভূঁইয়ার হাট থেকে শুরু করে কেজির মোড় প্রধান সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। বিশেষ করে এনায়েতপুর হাট জামে মসজিদের সামনের এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা যায়। পথচারীদের চলাচলেও কিছুটা ভোগান্তি তৈরি হয়।শুধু রমজান মাসের জন্য নয়,প্রতি নিয়তই এখানে যৌন জীবন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে।
ব্যবসায়িরা আশা করছেন, পুরো মাসজুড়েই এমন বেচাকেনা অব্যাহত থাকবে।ইনশাআল্লাহ

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০