শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ঐক্যবদ্ধ রাজশাহী মহানগর বিএনপি, বিভেদ নেই বলে জানালেন নতুন নেতারা

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন নবগঠিত কমিটির নেতারা।

তারা বলেছেন, দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সব স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বুধবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নতুন কমিটির নেতারা এই স্বচ্ছ ও ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দেন।

মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, আসন্ন নির্বাচনকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক কাজ করছে।

তিনি জানান, “আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আসন্ন নির্বাচন। মহানগর নেতাকর্মীরা মিলেমিশে মাঠে নামবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং তাকে জেতাতে যা যা দরকার, আমরা তা করব।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দলের নির্দেশনা অনুযায়ী যারা ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাবেন, তাদের পক্ষেই সকল নেতাকর্মী একযোগে প্রচারণায় অংশ নেবেন।

তিনি আরও জানান, সম্প্রতি কেন্দ্র থেকে ঘোষিত ১৪ সদস্যের আংশিক কমিটি রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং তাদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করছে।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের কার্যক্রমকে গতিশীল করতে ইতোমধ্যে রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারণার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মিনুর নির্বাচনী কার্যক্রম সরাসরি তদারকি করবে।

দলে পদ নিয়ে প্রতিযোগিতা ছিল স্বীকার করে নেতারা বলেন, বিএনপি একটি বড় দল হওয়ায় পদপ্রত্যাশীর সংখ্যাও বেশি ছিল।পদ না পেয়ে হয়তো কেউ কেউ হতাশ হয়েছেন, তবে সব ভেদাভেদ ভুলে এখন জেলার ছয়টি আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীরা মাঠে নেমেছে।

মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০