শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কাজিপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করলেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা

Download Photocard

নাবিউর রহমান (চয়ন) কাজিপুর:- সিরাজগঞ্জের কাজিপুরে বিশিষ্ট ক্রিয়া অনুরাগী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলার উদ্বোধন করেছেন সিরাজগঞ্জের ক্রিয়া অনুরাগী সাবেক খেলোয়াড় ও রাজনীতিবিদ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। (সিরাজগঞ্জ-১) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলার মাইজবাড়ী ইকোপার্কে দ্বিতীয় দিনের খেলার উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে নাজমুল হাসান তালুকদার রানা বলেন, আমি নিজেও একজন ফুটবল খেলোয়াড়। ছাত্র জীবনে বিএল স্কুলে পড়ার সময় অনেক খেলেছি। আজকে যার নামে খেলা হচ্ছে তিনি আমাদের শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র। তিনি ছিলেন একজন ক্রিয়া প্রেমী মানুষ। তিনি এদেশের যুবক সমাজ নিয়ে চিন্তা করতেন। বর্তমান সময়ে আমাদের যুব সমাজ অনেক কিছুতে আসক্ত হয়ে গেছে। তাই আমাদের তরুণ প্রজন্মকে ফুটবলের মতো খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করতে আমরা সবাইকে উৎসাহিত করতে চাই। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি আমাদের জীবনে অধ্যবসায়, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মূল্য শেখায়।

তিনি আরো বলেন, আমি এই আয়োজনের সাথে যুক্ত সকল সংগঠক, খেলোয়াড় এবং দর্শকদের ধন্যবাদ জানাই। আজকের খেলায় যারা জয়লাভ করবেন তাদের জন্য শুভেচ্ছা রইল। কিন্তু মনে রাখবেন, খেলার আসল সৌন্দর্য প্রতিযোগিতা নয়, অংশগ্রহণ এবং নিজের সেরাটা দেওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ওহিদুজ্জামান মিনু। মাইজবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় কাজিপুরের খাসরাজবাড়ি একাদশ ও বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি একাদশ অংশ নেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০