শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কাজিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কাজিপুরে প্রোগ্ৰাম অন এগ্ৰিকালচারাল এন্ড রুরাল ট্রানসফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর  উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে, 

 বুধবার (৭ মে-২০২৫) সকাল হতে দিনব্যাপী  কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের  অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ  মশকর আলী।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  পার্টনার প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ। 

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান  আকরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ  মোঃ  শরিফুল ইসলাম। অনুষ্ঠান  সঞ্চালনা করেন,  কাজিপুর  উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ  মোঃ  ফয়সাল আহমেদ।

সন্মানিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, কাজিপুর   উপজেলা মৎস্য অফিসার মোঃ  হাসান মাহমুদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ   দিদারুল আহসান,    উপজেলা শিক্ষা অফিসার মোঃ  হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার  চিত্রা রানী প্রমুখ।  এসময়ে  বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,  কৃষক- কৃষাণীরা অংশগ্রহণ করেন।

উক্ত  পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে পার্টনার কংগ্রেসে ভর্তুকি মুল্যে কৃষিযন্ত্র প্রদান, কৃষিতে যান্ত্রিক গুরুত্ব, নিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি। কৃষক প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা, প্রশিক্ষক, উৎপাদন বৃদ্ধি, এবং বিপণনের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে নিরবিচ্ছিন্ন কৃষি সেবা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে কৃষক সেবা কেন্দ্র গঠন ও সেবা প্রদান অব্যাহত রাখাসহ প্রোগ্রামের বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ে আলোকপাত করা হয়। প্রোগ্রামটি বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০