শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম

Download Photocard

সোহান সেখ :

সাংবাদিক হিসেবে নয়,এবার শিক্ষক হিসেবে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. শরীফুল ইসলাম।

আগামী ১৩মে থেকে ২৪মে পর্যন্ত ৭৮তম কান চলচ্চিত্র অনুষ্ঠিত হবে। শরীফুল ইসলাম এর আগে সাংবাদিক হিসেবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। সে সময় নয়াদিগন্ত সহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ফিচার স্টোরি, ফটোগ্রাফী ও বিভিন্ন রিপোর্ট তৈরী করেছিলেন। কিন্তু এবারে একজন একাডেমিক শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন। বিশ্বের নানন দেশ থেকে আসা চলচ্চিত্র বিষয়ক অভিজ্ঞদের সাথে মতবিনিময় করবেন, এছাড়াও চলচ্চিত্র বিষয়ক কর্মশালায়ও অংশ নেবেন।

শরীফুল ইসলাম বলেন- বিশ্বের অন্যতম মর্যদাপূর্ন কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রন পাওয়া খুবই সম্মানের, আর সেটা যদি হয় একাডেমিক শিক্ষক হিসেবে সত্যিই অনেক গর্বের। একটি সেশনে আমার কথা বলার সুযোগ রয়েছে- আমি চেষ্টা করব আমার দেশের সংস্কৃতি তুলে ধরার, পাশাপাশি বাংলাদেশী সিনেমা নিয়েও কথা বলব।

শরীফুল ইসলাম দীর্ঘ ১৫ বছর সাংবাদিকতা করেছেন। তিনি নয়াদিগন্ত, ইত্তেফাক, ইনকিলাব, বৈশাখী টেলিভিশন, সিনহুয়া নিউজ এজেন্সি ও উহান টেলিভিশনে কাজ করেছেন।
২০২০ সালে পিএইচডি ডিগ্রী শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিউপিতে খন্ডকালীন শিক্ষকতা করেছেন।

বর্তমানে তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে মিডিয়া কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন। তিনি নিউমিডিয়া, টেলিভিশন জার্নলিজম, ফটোগ্রাফী ও ফ্লিম বিষয়ক কোর্সগুলো পড়াচ্ছেন।

শরীফুল ইসলাম সময় পেলেই বিশ্বের বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে থাকেন। তিনি কান চলচ্চিত্র ছাড়াও কোরিয়ার বুসান চলচ্চিত্র, জাপানের টোকিও চলচ্চিত্র ও সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০