শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

কামারখন্দে কর্ণসূতি নবজাগরণ ক্লাবের উদ্যোগে প্রীতি নারী ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
নারীদের খেলাধুলায় অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে “কর্ণসূতি নবজাগরণ” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রীতি নারী ফুটবল ম্যাচ ২০২৫, যেখানে মুখোমুখি হয় নাটোর প্রমীলা নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ প্রমীলা নারী ফুটবল দল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
উৎসবমুখর পরিবেশে- শনিবার (২৫ অক্টোবর-২০২৫ খ্রীঃ) বিকেল ৩টায় শুরু হওয়া খেলায় দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে মাঠে জমে ওঠে উত্তেজনা। খেলার দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকেরা মুগ্ধ হয়, তবে শেষ পর্যন্ত সিরাজগঞ্জ দল ২–১ গোলে জয়ী হয়। পুরো খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও হাজার হাজার শত দর্শক। ম্যাচ শেষে বিজয়ী দলকে ট্রফি ও অংশগ্রহণকারী সবাইকে স্মারক প্রদান করা হয়।
কর্ণসূতি নবজাগরণ পক্ষে রাব্বি হাসান বলেন,“আমাদের লক্ষ্যে তরুণী নারী খেলোয়াড়দের উৎসাহিত করা এবং সমাজে তাদের অবস্থানকে আরও দৃঢ় করা। আগামী বছর আমরা আরও বড় পরিসরে এই আয়োজন করব।
দর্শক ও আয়োজকদের উচ্ছ্বাসে ভরপুর এই প্রীতি ম্যাচ প্রমাণ করেছে নারী শক্তি শুধু সমাজ গঠনে নয়, মাঠেও সমান তালে এগিয়ে যেতে সক্ষম। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শম্ভুনাথ দাস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০