শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কামারখন্দে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ,অস্ত্রোপাচার করতে হাসপাতালে ভর্তি

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়ে মুখ খুলতে নারাজ ভুক্তভোগীর পরিবার।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিশোরীকে হাসপাতালে আনা হয়। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
হাসপাতালের গাইনী বিভাগের ইন্টার্ন চিকিৎসক পার্থ সাহা বলেন, ওই কিশোরীর বিশেষ অঙ্গ ক্ষতিগ্রস্ত ছিল, সেটি রিপেয়ার করা হয়েছে। প্রাথমিকভাবে বলা যায়, জোর করে শারীরিক সম্পর্কের কারণেই বিশেষ অঙ্গ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কিশোরীকে যখন ভর্তি করা হয় তখন একজন পুলিশ সদস্য এসেছিলেন। তবে কিশোরীর পরিবার বলেছিলেন, ওই পুলিশ সদস্য তাদের আত্মীয়।

স্থানীয়রা জানান, কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রাম থেকে সিএনজি করে কিশোরীকে তুলে নিয়ে জামতৈল রেলস্টেশনের পূর্বপাশের একটি ঘরে ধর্ষণ করা হয়। অভিযোগ রয়েছে, ধর্ষণের আগে অভিযুক্ত যুবক উত্তেজক ওষুধ সেবন করেন এবং বেপরোয়া যৌন নির্যাতনের কারণে কিশোরী জ্ঞান হারিয়ে ফেলেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই রতন বলেন,
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জামতৈল গ্রামের বাসিন্দা আতিক (২২) ও নয়ন (২০)–কে থানায় আনা হয়েছে। ভিকটিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে আমরা গভীরভাবে তদন্ত চালাচ্ছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০