শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

‎কামারখন্দে মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

Download Photocard



‎নজরুল ইসলাম:

‎সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎সোমবার (৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা রাতে গ্রেফতারের বিষয়টি কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত আলী নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন উপজেলার তেঘরী মধ্যপাড়া গ্রামের মৃত মজিদ সেখের ছেলে মুকুল সেখ (৫৩) এবং তার স্ত্রী জান্নাতি খাতুন (২০)।
‎জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের নিজ বাড়ি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
‎এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত আলী জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।



‎০৬-০৪-২০২৬
‎০১৭১৮-৫১১৫৩৪

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০