শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কালিয়াহরিপুরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ,মরে ভেসে উঠল ৪০ লাখ টাকার মাছ

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের কালিয়াহরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ৪০লাখ টাকারও বেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭মে) মধ্যে রাতে সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চুনিয়াহাটি গ্রামের পশ্চিমপাড়া মধ্যেপাড়া মসজিদ কমিটি  মৎস্যচাষীদের পুকুরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭মে) ভোরে স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস পুকরে পাশ দিয়ে হাঁটাহাটি করার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখে মৎস্যচাষীদের খবর দেন। 
মৎসচাষীরা বলেন, পুকুর দখলকে কেন্দ্র করে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমাদের এ ক্ষতি করেছে। এতে পুকুরে থাকা ১৮ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০থেকে ৪০লাখ টাকা। আরও বলেন, ৮-১০বিঘা জমিতে পুকুরে চাষ করা পাঙাশ, ব্রিগেড, সিলভার কার্প, জাপানি, বিদেশী পুটি, রুই-কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ৬ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। 
মৎস্য চাষি আব্দুল আলিম, বেলায়েত হোসেন, আবুল কালাম, শফিকুল ইসলাম, মামুনরা জানান, বিষ প্রয়োগের ফলে এতে ১৮-২০ মণ মাছ মারা গেছে। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে মাছ চাষ করেছি। তারা আমাদের রাস্তায় নামিয়ে দিল। যারা পুকুরে বিষ দিয়েছে আমরা তাদের বিচার চাই।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০