শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কিশোরগঞ্জের তাড়াইলে আনন্দ শোভাযাত্রা ও বর্নাঢ্য অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন

Download Photocard

মোঃ রাসেল মিয়া তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায় উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ ১৪ এপ্রিল সকাল ১০ ঘটিকায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার।
সকাল ৯টায় একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা  উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে তাড়াইল হাসপাতাল কমপ্লেক্সে শেষ হয় আবার উপজেলা চত্বরে এসে সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজ-সজ্জায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।
উপজেলা পরিষদ চত্বরে মেলা বসে ১২টি স্টলে এবং উপজেলা পরিষদ বিদ্যানিকেতন এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে বাংলার ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও বিভিন্ন প্রকার ভর্তা অতিথিদের মাঝে পরিবেশন করা হয়।

অত্যান্ত সুশৃঙ্খলভাবে নৃত,গান কবিতা পরিবেশন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখা ও উদীচী শিল্পী গোষ্ঠী। এসময় উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার ও সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার সভাপতি ছাদেকুর রহমান রতন, সিনিয়র সহ সভাপতি আমজাদ শরীফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারাজানা আক্তার, দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া সদস্য শহিদুল ইসলাম ও শিখা রানী প্রমুখ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য।উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান তাড়াইল বাসির মধ্যে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০