শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খাগা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়নের বিদ্যাপীঠ খাগা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে  পবিত্র কোরআন থেকে তেলোয়াত  করার পর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড্ডয়ন , কপোত মুক্ত, শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়। বিভিন্ন ক্রীড়া ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। খাগা উচ্চ বিদ্যালয়ের  আয়োজনে, 

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন রোকন, বহুলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম. রেজাউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, প্রীতিলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন  প্রমুখ।  এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খাগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। 

উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী,  সুধীজন এলাকার গন্যমান্যদের অনেকে উপস্থিত ছিলেন।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০