শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

খোকশাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামী ও যুব জামায়াত এর আয়োজনে  রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ি ইউনিয়ন জামায়াত ইসলামী ও যুব জামায়াত ও ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে,রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
 ২৬ রমজান, ১৪৪৬ হিজরী ২৭ মার্চ -২০২৫ খ্রিঃ  বৃহস্পতিবার  বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণ বয়ড়া ঈদগাহ মাঠ  প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী  সেক্রেটারি   অধ্যাপক মোঃ  শহিদুল ইসলাম। 

আলোচক ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং খোকশাবাড়ি ইউনিয়ন শাখার নায়েবে আমীর মোঃ আনোয়ার হোসেন, আমীর মোঃ আব্দুল মজিদ সরকার, সেক্রেটারি মোঃ ইউসুফ হামিদ, বাংলাদেশ যুব জামায়াত, ৫ নং খোকশাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রাজু আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী   ৫ নং খোকশাবাড়ি ইউনিয়ন শাখার ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মোঃ জহুরুল ইসলাম

এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ যুব জামায়াত ৫ নং খোকশাবাড়ি ইউনিয়ন শাখার ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ শিহাব উদ্দিন। 

উক্ত অনুষ্ঠানে  বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকশাবাড়ি ইউনিয়ন শাখার প্রায়  হাজারো    নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 উক্ত অনুষ্ঠানে  আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে  রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের‌  মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসলামের অন্যতম বিধান  যাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য  যাকাতের গুরুত্ব অপরিসীম। ইসলামী মূল্যবোধ চর্চা ও সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা আরও  বলেন, রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।
আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও  মোনাজাত করা হয়।
  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০