শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

খোকশাবাড়ীতে পাঁচিল গোয়ালবাড়ী বায়তুল মামুর জামে মসজিদের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ২০ নভেম্বর

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্র)  :

আগামী ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে বাদ আছর হতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের পাঁচিল গোয়ালবাড়ী বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, রানীগ্রাম মসজিদুল নিজাম ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা এবং দৈনিক আমার সিরাজগঞ্জের প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও প্রিতিলতা উচ্চ বিদ্যালয়ের  সভাপতি সোহেল মাহমুদ রঞ্জু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ডিজিটাল বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাচ্ছির কোরআন মাওলানা মোঃ আব্দুল বাছেত বাচ্চু আনসারী।

দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কোনাবাড়ী শাহী মসজিদের খতিব ক্বারী হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন নূরী।

তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও অত্র মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ ইসমাইল হোসেন। 

উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে নারীদের পর্দার সহিত বসিবার সু- ব্যবস্থা করেছেন এন্তেযামিয়া কমিটি। কমিটির পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত প্রদান করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০