শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে একটি নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

Download Photocard

ঢাকা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে একটি নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আজ শুক্রবার দ্য ডেইলি স্টার পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী বলেন, দেশের গণমাধ্যমের চ্যালেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের সব গণমাধ্যম দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, দ্য ডেইলি স্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের গণমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আক্রমণের পরও পত্রিকাটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা তাদের দৃঢ়তা ও পেশাদারিত্বের প্রমাণ বহন করে।

মন্ত্রী দ্য ডেইলি স্টার পরিবারের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক পাঠককে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০