শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
সিরাজগঞ্জে রায়পুরে রেল জংশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাবকে গণ-সংবর্ধনা
আগস্ট মাসেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল
মাদক, ইভটিজিং ও সাইবার অপরাধ রোধে সলঙ্গায় পুলিশের কঠোর বার্তা
উল্লাপাড়া কামিল মাদ্রাসায় সভাপতির দায়িত্ব গ্রহণ করায় শিক্ষক ও অভিভাবকরা উচ্ছ্বসিত
গাইবান্ধার পলাশবাড়ির মন্দিরে রামের প্রতিমা অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
সিরাজগঞ্জে গরিব ও অসহায় মানুষের আইনি সেবায় পাশে থাকতে চান অ্যাডভোকেট বন্যা
সিরাজগঞ্জের মেছড়া ইউনিয়ন থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন মজিবুর রহমান লেবু
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু!

গাইবান্ধার পলাশবাড়ির মন্দিরে রামের প্রতিমা অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :

গাইবান্ধার পলাশবাড়ির মন্দিরে রামের প্রতিমা অবমাননা এবং সারাদেশে মন্দির ভাংচুরের হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে পুজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।

শনিবার(২০ জুন ২০২৬) সকালে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত। জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানুর সভাপতিত্বে এবং জেলা  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌরের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস,এ্যাড.রনজিৎ মন্ডল স্বপন,এ্যাড.কল্যান সাহাসহ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এসময় বক্তরা গাইবান্ধার পলাশবাড়িতে রাম প্রতিমা তৈরিতে বাঁধা প্রদানের প্রতিবাদ জানায় এবং রামচন্দ্রের অবমাননাকারিদের আইনের আওতায় আনার দাবি জানান। এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানবন্ধনে জেলার বিভিন্ন স্তরের সনাতনী সম্প্রদায়ের নারী পুরুষ অংশ গ্রহন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০