শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
সিরাজগঞ্জে রায়পুরে রেল জংশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাবকে গণ-সংবর্ধনা
আগস্ট মাসেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল
মাদক, ইভটিজিং ও সাইবার অপরাধ রোধে সলঙ্গায় পুলিশের কঠোর বার্তা
উল্লাপাড়া কামিল মাদ্রাসায় সভাপতির দায়িত্ব গ্রহণ করায় শিক্ষক ও অভিভাবকরা উচ্ছ্বসিত
গাইবান্ধার পলাশবাড়ির মন্দিরে রামের প্রতিমা অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
সিরাজগঞ্জে গরিব ও অসহায় মানুষের আইনি সেবায় পাশে থাকতে চান অ্যাডভোকেট বন্যা
সিরাজগঞ্জের মেছড়া ইউনিয়ন থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন মজিবুর রহমান লেবু
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু!

সিরাজগঞ্জে গরিব ও অসহায় মানুষের আইনি সেবায় পাশে থাকতে চান অ্যাডভোকেট বন্যা

ফটোকার্ড

মোঃ সোহান সেখ :

সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী মোছাঃ খাতুনে জান্নাত বন্যা আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের জন্য আইনি সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়েছেন, অর্থাভাবে যারা মামলা পরিচালনা বা আইনি পরামর্শ নিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তিনি।

সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, আমি কোর্টে এসেছি মানুষের সেবা করার উদ্দেশ্যে। আইন পেশাকে শুধু ব্যবসা হিসেবে দেখি না। সমাজের গরিব ও অসহায় মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে কাজ করতে চাই। টাকা-পয়সা কেউ মৃত্যুর পর সঙ্গে নিয়ে যেতে পারে না। তাই মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, অনেক মানুষ অর্থনৈতিক সংকটের কারণে আইনি সহায়তা নিতে পারেন না। ফলে ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হন। এ ধরনের মানুষের পাশে দাঁড়িয়ে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবেন তিনি।

মোছাঃ খাতুনে জান্নাত বন্যা বি.এ (অনার্স), এম.এ ও এলএল.বি ডিগ্রিধারী এবং বর্তমানে সিরাজগঞ্জ জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

আইনি সহায়তা ও পরামর্শের জন্য তার বাসা চেম্বার সয়াধানগড়া জগাই মোড়ে এবং কোর্ট চেম্বার জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় অবস্থিত। যোগাযোগের জন্য তার মোবাইল নম্বর ০১৭৬০-৪৯০৭৮৫।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০