ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্ট : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা বিধৌত দুর্গম চরাঞ্চল ৭ নম্বর মেছড়া ইউনিয়নে মতবিনিময় সভার মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু।
শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মেছড়া ইউনিয়নে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মজিবুর রহমান লেবু। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার উন্নয়নে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। আগামী দিনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সহ-সভাপতি একাব্বর আলী, সহ-সভাপতি লুৎফর ভুইয়া, সহ-সভাপতি সার্জেন্ট রফিক, দপ্তর সম্পাদক হাসান, সাবেক শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি.এম. শাহাদাত হোসেন ঠান্ডু এবং কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মণ্ডল গুটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মেছড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।






