শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রেণে অভিযান, সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু

Download Photocard

চট্রগ্রাম প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় ব্যাপক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অপরদিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২ মার্চ) বাজার মনিটরিং টাস্কফোর্স রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালায় এবং নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় উদ্বোধন করা হয়। 

‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে নগরীর কোতোয়ালির মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০টাকায় বিক্রয় করা হবে। কোতোয়ালি, কাজির দেউড়ি ও চকবাজারে বিপণন ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে জানিয়ে এসময় জেলা প্রশাসক বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।  

এদিকে আজ রোববার বিকেলে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর রিয়াজুদ্দিন বাজারে। সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রায়হান এবং সহকারী কমিশনার শাকিব শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। 

এসময় বিভিন্ন খোলা মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগির ডিম, মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৪টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং সতর্ক করা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০