শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জনগণকে কষ্ট দিয়ে কেউ যদি নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে তাকে দল থেকে বাদ দেওয়া হবে- সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান বিএনপির নেতা কর্মী বলেন, অনেক সংগ্রাম, ত্যাগ ও জুলুমের পর বিএনপি আদর্শ থেকে সরে যায়নি। আপনারা এমন কিছু করবেন না, যেন মানুষ আস্থা হারিয়ে ফেলে,, মুখ ফিরিয়ে নেয়। বরং এমন কাজ করতে হবে, যাতে মানুষের আস্থা অর্জন হয়। আওয়ামী লীগ এদেশে অরাজকতা, সম্পদ লুট করেছে। তাই এদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার ১২ ফেব্রুয়ারী বেলা ৩ ঘটিকার সময় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগেসহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম।

সভাপতিত্ব করেন সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। 

পরিচালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু ।

এছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ জেলা ও উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০