শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

Download Photocard

মোঃ রাকিব হাসান,জামালপুর প্রতিনিধি :
অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলায় জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ এপ্রিল ২০২৬ ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করে উপজেলা প্রশাসন, জামালপুর সদর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এড.শাহ মোঃ ওয়ােরেছ আলী মামুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার,জামালপুর সদর থানা ওসি,মোঃ মিজানুর রহমান,জামালপুর সদর নির্বাহী প্রকৌশলী আকরাম হোসেন তালুকদার,জামালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন,জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন,জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন,জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামছুল হক।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাদের ভবিষ্যৎ পথচলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান,বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০