শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

Download Photocard

মোঃ রাকিব হাসান, জামালপুর প্রতিনিধি ::
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখ-কে ঘিরে জামালপুরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই পুরো জেলাজুড়ে বইতে থাকে উৎসবের আমেজ।
বর্ষবরণ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বকুলতলা এলাকা থেকে শুরু হয়ে জামালপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি রূপ নেয় এক মিলনমেলায়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন,জামালপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক,জামালপুর জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন,জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক,জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও বাঙালির চিরায়ত জীবনধারা ফুটে ওঠে। নানা রঙের মুখোশ, পালকি, নৌকা ও ঐতিহ্যবাহী উপকরণের মাধ্যমে তুলে ধরা হয় বাংলার শেকড়ের গল্প।
পরে জামালপুর শিল্পকলা একাডেমি-তে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে শিল্পীরা বরণ করে নেন নতুন বছরকে।
বৈশাখ মানেই নতুনের আহ্বান, পুরনোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ষড়ঋতুর এই বৈচিত্র্যময় দেশে বৈশাখ আসে ঝড়-বৃষ্টি, রোদ-ঝলমল আর প্রকৃতির রঙিন আবেশ নিয়ে। কৃষ্ণচূড়ার রাঙা শিখায় যেন জ্বলে ওঠে উৎসবের বার্তা—এসেছে বৈশাখ, এসেছে আনন্দ, এসেছে নতুন সূচনা।
এভাবেই আনন্দ-উৎসব জামালপুরবাসী বরণ করে নিল বাংলা নববর্ষ ১৪৩৩।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০