শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে : তরুণদের উদ্দেশে অধ্যাপক ইউনূস

Download Photocard

ঢাকা : স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুব সমাজকে জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে… স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি।’

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

তরুণদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, ‘যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু যদি স্বপ্ন না দেখো, আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না।’

তরুণ প্রজন্মকে তাদের কাঙ্ক্ষিত পৃথিবী গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে লক্ষ্য অর্জনের দৃষ্টান্ত তুলে ধরে প্রধান উপদেষ্টা যুবকদের বৈশ্বিক সংকট মোকাবিলায় নিজেকে উৎসর্গ করতে এবং বিশ্বের ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেন।

এছাড়া, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্যাভিলিয়নে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের কিছু প্রশ্নেরও উত্তর দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০