শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সার্বিক সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মিনহাজ উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিত দেবনাথ, মেডিকেল অফিসার ডা. শাহ আহমেদ নুছায়ের, ডা. মাহফুজা রওশন জাকিয়া, ডা. জয় ভৌমিক, ডা. তাপস দেবনাথ, ডা. রাকিব হাসান ফাহিম, ডা. ফারিয়া ইফাতুম হামিদা এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক শামসুন্নাহারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সকলের জন্য নিরাপদ চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ ধরনের আয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০