শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে নিহত শহিদ সোহানুর রহমান রঞ্জু’র স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

জুলাই-আগস্ট-২০২৪ খ্রিঃ গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে আওয়ামী সন্ত্রাসী দ্বারা নিহত শহিদ সোহানুর রহমান রঞ্জু স্মরণে-স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,  মাছুমপুর দক্ষিণ পাড়া বায়তুল হাবিব জামে মসজিদের সাবেক ইমাম মুফতী মোঃ আব্দুল্লাহ আল নোমান। 

সোমবার (৪ আগস্ট-২০২৫খ্রিঃ) বাদ আসর মাছুম পুর এলাকাবাসী ও ফেন্ডস ক্লাবের আয়োজনে, সিরাজগঞ্জ পৌরএলাকার ১ নং ওয়ার্ড মাছুমপুর দক্ষিণ শহিদ রঞ্জু মোড়ে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ইবনে জায়েদ হাসু। 

এসময়ে শোকসভায় উপস্থিত ছিলেন এবং  বক্তব্যে রাখেন,  জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম  ফ্রুট, জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব মোঃ হাসিনুর রহমান হাসি, জেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা মোঃ মাসুদ খান, জেলা জাতীয়তাবাদী যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,  জাতীয়তাবাদী যুবদলের শহর শাখা সিরাজগঞ্জের  সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম.লিটন,  জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, ১ নং ওয়ার্ড (মাছুমপুর-মাহমুদপুর) যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সেখ, নিহত শহিদ রঞ্জু’র  ভাই আবুল কালাম আজাদ শুভ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০